Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দাঁতের ইমপ্ল্যান্ট করাতে গিয়ে শ্বাসনালীতে যন্ত্র, বাঁচাল পিজি

ডেন্টাল ইমপ্ল্যান্ট বসাতে গিয়ে বিপদ! একটি যন্ত্র সোজা চলে যায় শ্বাসনালীতে। তারপরই তুমুল শ্বাসকষ্ট শুরু হয় রোগীর। মেডিকেল ইমার্জেন্সি দেখে তড়িঘড়ি রোগীকে নিয়ে ডেন্টাল সার্জনরাই চলে আসেন পিজি হাসপাতালে।

দাঁতের ইমপ্ল্যান্ট করাতে গিয়ে শ্বাসনালীতে যন্ত্র, বাঁচাল পিজি
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেন্টাল ইমপ্ল্যান্ট বসাতে গিয়ে বিপদ! একটি যন্ত্র সোজা চলে যায় শ্বাসনালীতে। তারপরই তুমুল শ্বাসকষ্ট শুরু হয় রোগীর। মেডিকেল ইমার্জেন্সি দেখে তড়িঘড়ি রোগীকে নিয়ে ডেন্টাল সার্জনরাই চলে আসেন পিজি হাসপাতালে। সেখানকার ইএনটি বিভাগের চিকিৎসকরা নিমেষে আধুনিক ব্রঙ্কোস্কোপ ব্যবহার করে ইমপ্ল্যান্টটি শ্বাসনালী থেকে বের করে আনেন। হাঁফ ছেড়ে বাঁচেন পরিবারের লোকজন। প্রাণও বাঁচে রোগীর। পিজি সূত্রের খবর, ৪৮ বছর বয়সি ওই রোগীর নাম সুভাতকুমার মিশ্রা। শহরের একটি বেসরকারি দাঁতের হাসপাতালে তিনি ডেন্টাল ইমপ্ল্যান্ট করাতে গিয়েছিলেন। পদ্ধতি চলাকালীন ঘটে ওই বিপর্যয়। ইমপ্ল্যান্টের ধাতব যন্ত্রটি শ্বাসনালীতে ঢুকে এই যায়, সেই যায় অবস্থা হয় রোগীর। শনিবার পিজি’র ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সৈকত সমাদ্দার বলেন, শুক্রবার সন্ধ্যায় রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্বাসনালীতে ইমপ্ল্যান্টের যন্ত্র ঢুকে যাওয়ায় বড় বিপদ হয়েছিল। আমাদের টিম দ্রুত যন্ত্রটি বের করে এনেছে। রোগীও দ্রুত সুস্থ হয়ে ওঠেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ