Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাঙ্কের এটিএম দিয়েই তোলা যাবে পিএফের টাকা, পরিকল্পনা কেন্দ্রের

আলাদা কোনও এটিএম কার্ড নয়। বরং যে ব্যাঙ্কের সঙ্গে ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্ট যুক্ত আছে, সেই ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যবহার করেই পিএফের টাকা তুলতে পারবেন তিনি।

ব্যাঙ্কের এটিএম দিয়েই তোলা যাবে পিএফের টাকা, পরিকল্পনা কেন্দ্রের
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আলাদা কোনও এটিএম কার্ড নয়। বরং যে ব্যাঙ্কের সঙ্গে ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্ট যুক্ত আছে, সেই ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যবহার করেই পিএফের টাকা তুলতে পারবেন তিনি। ইপিএফ এটিএম কার্ড নিয়ে প্রাথমিকভাবে এমনই পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইপিএফও। তবে চলতি জুন মাসেও ইপিএফের এটিএম কার্ড চালুর কোনও সম্ভাবনা বিশেষ নেই। এটিএম কার্ড নিয়ে প্রাথমিক ধোঁয়াশা কাটলেও কর্মী পিএফ গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা চালুর সম্ভাবনা এখনও কার্যত বিশ বাঁও জলেই। 

Advertisement

এর আগে খোদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেছিলেন যে, মে অথবা জুন মাসের মধ্যেই ইপিএফের এটিএম কার্ড এবং ইউপিআই পরিষেবাই চালু হয়ে যাবে। যদিও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারল না মোদি সরকার। ইপিএফের এটিএম কার্ড পরিষেবা চালু হয়ে গেলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আর অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে না সংশ্লিষ্ট গ্রাহকদের। তবে টাকা তোলার ক্ষেত্রে একটি ঊর্ধ্বসীমা রাখা হবে। কারণ কোনও ব্যাঙ্কের এটিএমের সঙ্গে পরিষেবা সংযুক্ত করা হলেও আদতে ইপিএফও কোনও ব্যাঙ্কিং সুবিধা দেয় না। তাই বিধিনিষেধ থাকবেই। শ্রমমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের দাবি, কিছু বিধিনিষেধ নিয়ে স্পষ্ট নির্দেশ এলেই সেইমতো পদক্ষেপ করে পরিষেবা চালু করে দেওয়া হবে। আপাতত শেষ মুহূর্তের প্রক্রিয়াই চলছে বলে আধিকারিকদের একটি বড় অংশের দাবি। 
অন্যদিকে, শুক্রবার সিমলায় শ্রমমন্ত্রকেরই আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি) ১৯৬তম বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ইএসআইয়ের পরিষেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে পুনরায় ‘স্প্রি’ (স্কিম টু প্রোমোট রেজিস্ট্রেশন অব এমপ্লয়ার্স/এমপ্লয়িজ) কর্মসূচি চালু করা হবে। আগামী ১ জুলাই থেকে তা চালু হবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

সম্পর্কিত সংবাদ