Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

পেট্রল-ডিজেলের দাম বাড়ছে না, জল্পনা উড়িয়ে জানাল কেন্দ্র

আমেরিকা-ইজরায়েলের হামলা ও ইরানের পালটা জবাবে পশ্চিম এশিয়াজুড়ে অস্থির পরিস্থিতি। এর জেরে দেশে জ্বালানির জোগান ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পেট্রল-ডিজেলের দাম বাড়ছে না, জল্পনা উড়িয়ে জানাল কেন্দ্র
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকা-ইজরায়েলের হামলা ও ইরানের পালটা জবাবে পশ্চিম এশিয়াজুড়ে অস্থির পরিস্থিতি। এর জেরে দেশে জ্বালানির জোগান ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার গভীর রাতে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্রশ্ন উঠছে, এবার কি পেট্রল-ডিজেলের দামও বাড়তে পারে? সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছে কেন্দ্র। শনিবার এক সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশে জ্বালানি সঞ্চয়ে উন্নতি ঘটছে। সামগ্রিক পরিস্থিতির কথা বিচার করে আপাতত পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হচ্ছে না। যুদ্ধ নিয়ে উত্তেজনার মাঝে কেন্দ্রীয় সরকারের এমন আশ্বাসবার্তায় কিছুটা হলেও স্বস্তিতে আমজনতা। 

Advertisement

এদিন ওই সরকারি সূত্রের তরফে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাচ্ছে ভারত। এক্ষেত্রে হরমুজ প্রণালীর বাইরে অন্যান্য উৎস থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ প্রায় ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এর জেরে বিকল্প রুটে আসা অপরিশোধিত তেলের পরিমাণ ৬০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ হয়েছে। এই পদক্ষেপের জেরেই জ্বালানি মজুত ও সরবরাহ করার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রয়েছে।  
এরইমাঝে দিনকয়েক ধরে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে খোঁচা দিতে শুরু করেছে কংগ্রেস। এদিন তা নিয়েই কেন্দ্রীয় সূত্রের বার্তা, হাত শিবিরের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আবারও নিশ্চিত করছি, আপাতত পেট্রল-ডিজেলের দাম বাড়বে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ