Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, সবথেকে বেশি কলকাতায়

হাতে গোনা মাত্র পাঁচ দিন। আর এই পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। উভয় জ্বালানির দাম এবার প্রতি লিটার ৯০ পয়সা করে বাড়ানো হল।

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, সবথেকে বেশি  কলকাতায়
  • ১৯ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ মে: হাতে গোনা মাত্র চার দিন। আর এই চার দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। উভয় জ্বালানির দাম এবার প্রতি লিটার ৯০ পয়সা করে বাড়ানো হল। এর আগে গত শুক্রবারই জ্বালানির দামে এক ধাক্কায় তিন টাকা বৃদ্ধি করা হয়েছিল। ফলে অল্প সময়ের মধ্যে পরপর মূল্যবৃদ্ধিতে ফের চাপের মুখে সাধারণ মানুষ।

Advertisement

রাজধানী দিল্লিতে মঙ্গলবার থেকে পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৮ টাকা ৬৪ পয়সা। আগে যা ছিল ৯৭ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ ৮৭ পয়সা বেড়েছে দাম। একই সঙ্গে ডিজেলের দামও বেড়ে হয়েছে ৯১ টাকা ৫৮ পয়সা। আগে তা ছিল ৯০ টাকা ৬৭ পয়সা। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে কলকাতার ক্রেতাদের। শহরে পেট্রলের দাম লিটার প্রতি ৯৬ পয়সা বেড়ে পৌঁছেছে ১০৯ টাকা ৭০ পয়সায়। পাঁচ দিন আগেও এই দাম ছিল ১০৮ টাকা ৭৪ পয়সা। ডিজেলের দামও ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭ পয়সায়। অন্য মহানগরগুলিতেও একই ছবি। চেন্নাইয়ে পেট্রলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৪৯ পয়সা। সেখানে ডিজেলের নতুন দাম ৯৬ টাকা ১১ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৪ টাকা ৮ পয়সা।
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সরবরাহে বড়সড় প্রভাব পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত ওঠানামা করছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের জ্বালানি বাজারেও।ভারত তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সামান্য পরিবর্তনও দেশের জ্বালানির দামে বড় প্রভাব ফেলে। এর পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম নেমে দাঁড়িয়েছে ৯৬ টাকায়। ফলে তেল আমদানির খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়ায় বিদেশ থেকে তেল কিনতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ভারতকে। এর ফলে তেল বিপণন সংস্থাগুলির উপরও বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। আর তার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারন মানুষের পকেটের উপর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ