Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভোটের পর দাম বাড়বে না পেট্রল ও ডিজেলের: কেন্দ্র

বিশ্ব বাজারে দাম বেড়েছে অপরিশোধিত তেলের। সেই খবর নিয়েই দিন কয়েক ধরে সরগরম সোশ্যাল মিডিয়া। পাঁচ রাজ্যে ভোট মিটে গেলেই পেট্রল-ডিজেলের দাম বাড়বে বলেও চর্চা তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সেই জল্পনায় জল ঢালল মোদি সরকার।

ভোটের পর দাম বাড়বে না পেট্রল ও ডিজেলের: কেন্দ্র
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্ব বাজারে দাম বেড়েছে অপরিশোধিত তেলের। সেই খবর নিয়েই দিন কয়েক ধরে সরগরম সোশ্যাল মিডিয়া। পাঁচ রাজ্যে ভোট মিটে গেলেই পেট্রল-ডিজেলের দাম বাড়বে বলেও চর্চা তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সেই জল্পনায় জল ঢালল মোদি সরকার। পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়ে দিল— এই ধরনের খবর পুরোপুরি ভুয়ো। মন্ত্রকের তরফে স্যোশ্যাল মিডিয়াতেই জানানো হয়, ‘পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বেশকিছু খবর সামনে আসছিল। তবে এই ধরনের কোনো সিদ্ধান্ত কেন্দ্রের তরফে নেওয়া হয়নি।’ মানুষের উৎকণ্ঠা কমাতেই সরাসরি মন্ত্রককে আসরে নামতে হয়েছে। পাশাপাশি তারা এই সতর্কবার্তাও দিয়েছে, সরকারি কোনো বিবৃতি ছাড়া স্রেফ সোশ্যাল মিডিয়া বা কারও কথায় মানুষ যেন প্রভাবিত না হন। দাম বাড়ানো হলে, সরকারিভাবেই বিজ্ঞপ্তি জারি করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ