Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, ১০ দিনে তৃতীয়বার! কলকাতায় কত?

আশঙ্কাই সত্যি হল। আরো অগ্নিমূল্য পেট্রল ও ডিজেল

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, ১০ দিনে তৃতীয়বার! কলকাতায় কত?
  • ২৩ মে, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২৩ মে: আশঙ্কাই সত্যি হল। আরো অগ্নিমূল্য পেট্রল ও ডিজেল। গত ১০ দিনের মধ্যে তৃতীয়বার তেলের দাম বাড়াল কোম্পানিগুলি। এবার পেট্রলের দাম প্রতি লিটারে ৮৭ পয়সা বাড়ানো হয়েছে। আর ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৯১ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে স্থানীয় কর। ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম  দাঁড়ালো ১১০ টাকা ৬৪ পয়সা। আর ডিজেলের জন্য ৯৭ টাকা ২ পয়সা গুনতে হবে আম আদমিকে। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

Advertisement

পশ্চিম এশিয়া সংঘাতের জেরে বারংবার সমস্যার মুখে পড়ছে সাধারণ মানুষ। রান্নার গ্যাস থেকে অটোর সিএনজি, বিগত কয়েক দিনে জ্বালানির দাম লাফিয়ে বাড়ছে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট পর্ব মিটতেই দাম বাড়ে তেলের। গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা করে বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম। এরপর ১৯ মে আবারও দাম বাড়ে। সেদিন ৯০ পয়সা করে বাড়ানো হয়েছিল জ্বালানির দাম। তারপর এদিন আবারও বাড়ল তেলের দাম। গত ১০ দিনে মোট পাঁচ টাকা মহার্ঘ হয়ে গেল পেট্রল।  এই দাম বৃদ্ধির ফলে এক দিকে যেমন ব্যক্তিগত গাড়ি বা বাইক চালানোর খরচ বাড়বে, তেমন বাস, ট্যাক্সির মতো গণপরিবহণেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা। আগামী কয়েক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দামে কী পরিবর্তন হয়, সেই দিকেই নজর থাকবে সাধারণ মানুষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ