Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নাবালিকার সঙ্গে বিকৃত যৌনাচার, নতুন এপস্টাইন ফাইলে ‘ফাঁস’ ট্রাম্পের কেচ্ছা

যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নতুন ফাইল প্রকাশ করল আমেরিকার বিচার বিভাগ। নতুন ফাইলগুলিতে মোট ৩০ লক্ষ পাতা, ২ হাজার ভিডিয়ো এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি রয়েছে!

নাবালিকার সঙ্গে বিকৃত যৌনাচার, নতুন এপস্টাইন ফাইলে ‘ফাঁস’ ট্রাম্পের কেচ্ছা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নতুন ফাইল প্রকাশ করল আমেরিকার বিচার বিভাগ। নতুন ফাইলগুলিতে মোট ৩০ লক্ষ পাতা, ২ হাজার ভিডিয়ো এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি রয়েছে! এপস্টাইন সংক্রান্ত সব ফাইল প্রকাশের জন্য আগেই নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেস। তার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমার একমাসেরও বেশি সময় পর বিচার বিভাগ ফাইলগুলি প্রকাশ করে। নতুন ফাইলেও নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এছাড়া মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, টেসলার সিইও, ভারতীয় বংশোদ্ভুত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও ওই ফাইলে রয়েছে। নতুন ফাইলে ট্রাম্পের নাম বহুবার উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি ফাইলে উল্লেখ করা হয়েছে, এক নাবালিকার সঙ্গে ‘বিকৃত যৌনাচারে’ লিপ্ত হয়েছিলেন ট্রাম্প। ৩৫ বছর আগে নিউ জার্সির ঘটনায় কথা না শোনায় ওই ১৩-১৪ বছরের কিশোরীর মুখে ট্রাম্প আঘাত করেছিলেন বলেও ফাইলে দাবি করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তা সংক্রান্ত ফাইল কয়েক ঘণ্টার জন্য উধাও হয়ে যায়। যা নিয়ে ব্যাপক বিতর্কও ছড়ায়। পরে অবশ্য ওই ফাইলগুলি ফিরে আসে। যুক্তি হিসাবে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওভারলোড হওয়ার কারণে অনলাইনে ফাইলগুলি দেখা যাচ্ছিল না। পরে তা ঠিক করে দেওয়া হয়। যদিও এপস্টাইন ফাইলে আনা সব অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ওই ফাইলে ভুয়ো ছবি, নথি বা ভিডিয়োও থাকতে পারে। নতুন প্রকাশিত ফাইলে মার্কিন ধনকুবের বিল গেটসের নাম থাকা নিয়েও চর্চা চলছে। ওই ফাইলে রয়েছে কিছু ইমেল। যেগুলি এপস্টাইন ‘ড্রাফট’ করে রেখেছিলেন। মেলগুলিতে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়ার একাধিক মেয়ের সঙ্গে গেটসের শারীরিক সম্পর্ক ছিল। তার জেরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা যৌন রোগে আক্রান্ত হন। বিষয়টি গেটস তাঁর তত্কালীন স্ত্রী মেলিন্ডা গেটসের থেকে লুকিয়ে রাখতে যথাসম্ভব চেষ্টা করেছিলেন। যৌন রোগ থেকে বাঁচতে গেটসকে ওষুধের ব্যবস্থাও করে দিয়েছিলেন এপস্টাইন। এমনকী গেটস স্ত্রীকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চান বলেও ওই মেলে দাবি করেছেন এপস্টাইন।

Advertisement

এদিকে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘অ্যামেলিয়া’ মুক্তি পাওয়ার পর মীরা নায়ার এপস্টাইনের অন্যতম সঙ্গী ঘিসলেন ম্যাক্সওয়েলের বাড়িতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন বলে নতুন ফাইলে উল্লেখ করা হয়েছে। যৌন অপরাধের অভিযোগে ঘিসলেন এখন জেলে সাজা ভোগ করছেন।

সম্পর্কিত সংবাদ