Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাকাতি: অপরাধীর ৬ বছর জেল

জোড়াবাগান থানা এলাকায় ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত এক অপরাধীকে ছয় বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত।

ডাকাতি: অপরাধীর ৬ বছর জেল
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগান থানা এলাকায় ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত এক অপরাধীকে ছয় বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। ঝাড়খণ্ডের বাসিন্দা এই অপরাধীর নাম রাজীব মাহাত। শুক্রবার কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় ওই আদেশ দেন। বিচারক সাজার সঙ্গে ছ’হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ছ’মাসের হাজতবাসের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে জোড়াবাগানে এক গাড়ির শোরুমে ঘটে ডাকাতির ঘটনাটি। সশস্ত্র ডাকাতদল সেখান থেকে বেশ কয়েক লক্ষ টাকা ডাকাতি করে চম্পট দেয়। কলকাতা গোয়েন্দা পুলিশের ডাকাতি দমন শাখা ঘটনার তদন্তে নেমে সাতজনকে পাকড়াও করে। ইতিমধ্যে এই মামলায় দোষ স্বীকার করে পাঁচ অপরাধী সাজাপ্রাপ্ত হয়। একজন অভিযুক্ত মারা যান। শুনানি চলে রাজীব মাহাত নামে বাকি এক অভিযুক্তের বিরুদ্ধে। এদিন তার বিরুদ্ধে সাজা ঘোষিত হয়। রাজীবের কৌঁসুলি ফজলে আহমেদ খান এদিন বলেন,‘রায়ের নথি হাতে না পাওয়া পর্যন্ত এনিয়ে কোনও মন্তব্য করব না।’ যদিও সরকারি কৌঁসুলি বলেন, ‘দীর্ঘ প্রায় দশ বছর পর রায় ঘোষিত হল, এটাই বড় স্বস্তির।’                                                                                                                                     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ