Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে স্পেশাল এডুকেটর পদে স্থায়ী নিয়োগ শুরু

স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাধারণ শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু হয়েছে। এর পাশাপাশি, অবশেষে রাজ্যে স্থায়ী স্পেশাল এডুকেটর নিয়োগও শুরু করে দিয়েছে সরকার

রাজ্যে স্পেশাল এডুকেটর পদে স্থায়ী নিয়োগ শুরু
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাধারণ শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু হয়েছে। এর পাশাপাশি, অবশেষে রাজ্যে স্থায়ী স্পেশাল এডুকেটর নিয়োগও শুরু করে দিয়েছে সরকার। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সমস্ত জেলায় চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকদের স্থায়ীভাবে নিয়োগের জন্য সুপারিশপত্র পাঠানো হয়েছে। দু’সপ্তাহের মধ্যে তাঁদের নিয়োগপত্র ইস্যু করে পর্ষদে রিপোর্ট পাঠাতে হলা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের। সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত শিক্ষকদের তথ্য যাচাই করে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের তরফে এই মামলার প্রধান পিটিশনার ইন্দ্রজিৎ মিস্ত্রি বলেন, ‘প্রাথমিক স্তরে ৩৫৮ জন চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক স্তরে রয়েছেন ৬৭৯ জন শিক্ষক। তাঁদের সুপারিশপত্রও দ্রুত ছাড়া হবে। এতদিনে মনে হচ্ছে লড়াই সফল হল। আগাগোড়া সহায়তা করে এসেছে অল বেঙ্গল স্পেশাল এডুকেটর অ্যাসোসিয়েশনও। সেই সংগঠনের সদস্যদেরও ধন্যবাদ জানাই।’ প্রসঙ্গত, এই প্রার্থীরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে চুক্তির ভিত্তিতে স্কুলে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি, ২২ ফেব্রুয়ারি নতুন প্রার্থীদের স্পেশাল এডুকেটর পদে নিয়োগের পরীক্ষাও শুরু হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ