Bartaman Logo
১৪ জুন, ২০২৬

রাজ্যেও চালু হবে সরকারি কর্মীদের পারফরম্যান্স সংক্রান্ত রিপোর্ট

বিজেপি শাসিত রাজ্যগুলিতে আগেই চালু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ধাঁচে সরকারি কর্মীদের পারফরম্যান্স অডিট।

রাজ্যেও চালু হবে সরকারি কর্মীদের পারফরম্যান্স সংক্রান্ত রিপোর্ট
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্যগুলিতে আগেই চালু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ধাঁচে সরকারি কর্মীদের পারফরম্যান্স অডিট। অর্থাৎ প্রতিটি দপ্তর ও বিভাগের ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি তাঁর অধীনস্থ কর্মীদের কাজের নজরদারি করে মূল্যায়ন করেন। সেইমতো ব্যবস্থাও গ্রহণ করতে হয় তাঁকে। এই নিয়ম কেন্দ্রে চালু হওয়ার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যেও চালু। বঙ্গে এই প্রথমবার বিজেপি শাসনক্ষমতায় আসীন হয়েছে। প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে কঠোর করার বার্তা দিচ্ছেন। সরকারি কর্মীদের নানাবিধ বিধিনিষেধ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারি দপ্তরগুলিতে শোরগোল পড়েছে। এবার সম্ভবত আগামী দিনে আরও চাপ আসতে চলেছে। অন্য রাজ্য এবং কেন্দ্রের ধাঁচে রাজ্য সরকারি কর্মীদের পারফরম্যান্স অডিট চালু হতে পারে। একইভাবে কে কোন দপ্তরে কী কাজ করছেন এবং একটি দায়িত্ব কত সময় ধরে পালন করছেন, সেটাও দেখা হবে। বিগত সরকারের আমলেও কোন দপ্তরে কীভাবে কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দিতে হবে কর্মীবর্গ দপ্তরের কাছে। মন্ত্রিসভার সম্প্রসারণের পর যখন মন্ত্রীদের দপ্তর বণ্টন হবে, তখনই এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হতে পারে। অতিরিক্ত কর্মী সংখ্যায় কোন কোন দপ্তর চলছে তারও পরিসংখ্যান তৈরি করা হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার রীতিমতো গাইডলাইন দিয়ে বুঝিয়ে দিয়েছে, আসি যাই মাইনে পাই— এই মনোভাব আর চলবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ