Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ম্যান সিটির হয়ে আজ পেপের বিদায়ী ম্যাচ

দীর্ঘ এক দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি মরশুম শেষেই ম্যাঞ্চেস্টার সিটিকে বিদায় জানাবেন পেপ গুয়ার্দিওলা।

ম্যান সিটির হয়ে আজ পেপের বিদায়ী ম্যাচ
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: দীর্ঘ এক দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি মরশুম শেষেই ম্যাঞ্চেস্টার সিটিকে বিদায় জানাবেন পেপ গুয়ার্দিওলা। ইতিমধ্যেই সেই কথা ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ। ফলে রবিবার তাঁর প্রশিক্ষণে শেষবারের জন্য মাঠে নামছে সিটিজেনরা। লিগের শেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে নীল ম্যাঞ্চেস্টার। এক ম্যাচ বাকি থাকতে প্রিমিয়ার লিগ খেতাব নিশ্চিত করেছে আর্সেনাল। ফলে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে ম্যান সিটিকে। তবে লিগ না পাওয়ার হতাশা কাটিয়ে পেপকে রাজকীয় বিদায় জানাতে চান সিটি অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ