Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবের আশা ছাড়ছেন না পেপ

শেষ ল্যাপে ফের একবার জমে উঠেছে ইপিএলের খেতাবি লড়াই। গত কয়েক বছরের মতো আরও একবার তীরে এসে তরি ডোবার আশঙ্কা আর্সেনাল শিবিরে।

খেতাবের আশা ছাড়ছেন না পেপ
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: শেষ ল্যাপে ফের একবার জমে উঠেছে ইপিএলের খেতাবি লড়াই। গত কয়েক বছরের মতো আরও একবার তীরে এসে তরি ডোবার আশঙ্কা আর্সেনাল শিবিরে। গত শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে বশ মানেন গানাররা। আর ২৪ ঘণ্টার মধ্যেই চেলসিকে ৩-০ গোলে হারিয়ে প্রবলভাবে খেতাবি লড়াইয়ে ঢুকে পড়ে ম্যাঞ্চেস্টার সিটি। বর্তমানে দু’দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৬। তবে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে পেপ ব্রিগেড। আগামী রবিবার একে অপরের মুখোমুখি হবে এই দু’দল। সেই ম্যাচ জিতলেই আর্সেনালকে ছোঁয়ার সুযোগ থাকবে সিটিজেনদের সামনে। তার জেরেই খেতাব জয়ের সুযোগ দেখছেন পেপ গুয়ার্দিওলা। রবিবার চেলসি ম্যাচের পর তিনি জানান, ‘ফুটবলে সবকিছু সম্ভব। আমাদের লড়াই চালাতে হবে। আর্সেনালকে হারানো সহজ হবে না। গত কয়েকবারের তুলনায় এবার ওরা অনেক বেশি শক্তিশালী।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ