Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগজুড়ে রথের রশিতে টান আট থেকে আশির

বৃহস্পতিবার ধুমধামের সঙ্গে পালিত হল আরামবাগে রথযাত্রা উৎসব। রথের দড়িতে টান দেওয়া ও বিগ্রহ দর্শনের জন্য রাস্তার দু’পাশে বহু মানুষ ভিড় দেখা যায়।

আরামবাগজুড়ে রথের রশিতে টান আট থেকে আশির
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার ধুমধামের সঙ্গে পালিত হল আরামবাগে রথযাত্রা উৎসব। রথের দড়িতে টান দেওয়া ও বিগ্রহ দর্শনের জন্য রাস্তার দু’পাশে বহু মানুষ ভিড় দেখা যায়। জমজমাট ছিল রথের মেলাও। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে রথযাত্রায় প্রচুর ভক্ত সমাগম হয়। এদিন সকালে লক্ষ্মীজলায় প্রথা মেনে মঠের সাধুরা ধানের চারা রোপণ করেন। আরামরাগ পুরাতন বাজারের রথ ঘিরেও ছিল ব্যাপক উন্মাদনা। পুরশুড়ার দেউলপাড়ায় বসে রথের মেলা। এছাড়া বিভিন্ন জায়গায় ইসকনের রথের রশিতে টান দেন ভক্তরা। মহকুমার চার বিধায়ক বিভিন্ন জায়গায় রথে অংশগ্রহণ করেন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ