নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মানে সম্মানিত হলেন পাঁচ ক্রীড়াবিদ। শনিবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় পদ্মভূষণে ভূষিত হলেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পি আর শ্রীজেশ। একইসঙ্গে পদ্মশ্রী পুরস্কার পেলেন সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। দেশের জার্সিতে টেস্টে ৫৩৭ উইকেটের মালিক এই অফ স্পিনার। পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা আইএম বিজয়ন, প্যারালিম্পিকসে জোড়া পদকজয়ী আর্চার হরবিন্দর সিং ও প্যারা কোচ সত্যপাল সিং।
Advertisement
শ্রীজেশের নেতৃত্বে ২০২৪ প্যারিসে ওলিম্পিকস হকিতে ব্রোঞ্জ জেতে ভারত। পাশাপাশি ২০২০ সালে ওলিম্পিকসে পদক জয়ী দলের সদস্য ছিলেন তিনি। দেশের জার্সিতে এই সাফল্যের জন্যই তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়।



