Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬

জ্ঞানেশ কুমারকে প্রধানমন্ত্রী পদে বসান, শমীককে কটাক্ষ পবন খেরার

জ্ঞানেশ কুমারের পদ্মভূষণ পাওয়া উচিত। সম্প্রতি এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

জ্ঞানেশ কুমারকে প্রধানমন্ত্রী পদে বসান, শমীককে কটাক্ষ পবন খেরার
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারের পদ্মভূষণ পাওয়া উচিত। সম্প্রতি এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তার জবাব দিলেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর কটাক্ষ, পদ্মভূষণ ছোট জিনিস। ওঁকে প্রধানমন্ত্রীর পদে বসান। 

Advertisement

বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি খবর দেশজুড়ে তোলপাড় ফেলে দেয়। প্রতিবেদনে তুলে ধরা হয়, কীভাবে দুই নির্বাচন কমিশনারকে ছাড়াই, এবং তাঁদের অন্ধকারে রেখে ভোটার তালিকা থেকে নাম কাটা হয়েছে। প্রতিবেদনটিতে এটিও উল্লেখ করা হয়, সান্ধু এবং বিবেক যোশি এসআইআর প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন তুললেও  তাঁদের কথার তোয়াক্কাই করা হতো না। একাধিক সিদ্ধান্ত একাই নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই খবর প্রকাশ্যে আসতেই বিরোধীরা প্রশ্ন করতে থাকে। তবে শমীক ভট্টাচার্য এই আবহেও জ্ঞানেশের পক্ষেই কথা বলেন। তাঁর দাবি ছিল, সব জায়গায় একটাই কথা, জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দিতে হবে। এই প্রথম ৭০ বছরের ইতিহাসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। রক্তপাতহীন নির্বাচন। সারা পশ্চিমবঙ্গের ইতিহাসে জ্ঞানেশ কুমারের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই মন্তব্যকেই সামনে রেখে শমীককে বিঁধেছেন পবন খেরা। জ্ঞানেশ কুমারকে একেবারে প্রধানমন্ত্রী বানানোর পরামর্শ দিয়েছেন তিনি। কংগ্রেস নেতার কথায়, যিনি অন্য কাউকে প্রধানমন্ত্রী বানাতে পারেন, তাঁর নিজেরও একবার সেই আসনে বসার সুযোগ পাওয়া উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ