Bartaman Logo
৯ জুন, ২০২৬

পুলিশের কাছে হাজিরা পবন খেরার

নির্বাচনের আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা পবন খেরা। পালটা পবনের বিরুদ্ধে মামলা করেন হিমন্তের স্ত্রী রিনিকি ভুঁইয়া।

পুলিশের কাছে হাজিরা পবন খেরার
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: নির্বাচনের আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা পবন খেরা। পালটা পবনের বিরুদ্ধে মামলা করেন হিমন্তের স্ত্রী রিনিকি ভুঁইয়া। সেই মামলার প্রেক্ষিতে জিজ্ঞসাবাদের জন্য পবনকে তলব করে অসম পুলিশ। নির্দেশ মতো বুধবার ক্রাইম ব্রাঞ্চে হাজিরা দেন তিনি। ঘটনাপ্রসঙ্গে খেরা জানান, ‘আমরা আইন এবং বিচারব্যবস্থাকে সম্মান করি। তাই আইনি প্রক্রিয়া মেনেই এখানে এসেছি।’  উল্লেখ, পবন খেরা অভিযোগ করেছিলেন, রিনিকির নামে তিনটি দেশের পাসপোর্ট রয়েছে। করফাঁকি দিয়ে আমেরিকায় বহু কোটির বিনিয়োগ করেছেন তিনি। এই সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দেন হিমন্ত। পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রিনিকি। গ্রেপ্তারি এড়াতে প্রথমে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন পবন। সেখানে আগাম জামিন পেলেও অসম পুলিশের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তা স্থগিত রাখে। খেরাকে গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয়। যদিও হাইকোর্টে তাঁর আর্জি না-মঞ্জুর হয়। পরে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি মঞ্জুর হয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ