Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পৌষালীর নিবেদন

লোকসংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় নতুন কৃষ্ণ সংগীত 'আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া' ঘোষণা করেছেন। বিস্তারিত পড়ুন।

পৌষালীর নিবেদন
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নতুন কৃষ্ণ সংগীতের ঘোষণা করলেন লোকসংগীত শিল্পী পৌষালী বন্দ্যপোধ্যায়। সম্প্রতি আত্মপ্রকাশ করেছে পৌষালীর নতুন সংগীত-উদ্যোগ ‘পটচিত্র’। সেই উদ্যোগের দ্বিতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ নিবেদন হতে চলেছে এই নতুন কৃষ্ণ সংগীত। পৌষালী বলেন, ‘আমাদের এই সংগীত-দলে ছয়জন শিল্পী নিজেদের স্বতন্ত্র সংগীতচর্চা ও অনুভূতিকে একত্রিত করে এক নতুন ধরনের লোকসংগীত পরিবেশনার পরিকল্পনা করেছি। আমাদের পরবর্তী নিবেদন কৃষ্ণ সংগীত ‘আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া’। জগন্নাথদেবকে উৎসর্গ করে গানটি আমার সামাজিক মাধ্যমে প্রকাশ করব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ