বুধবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পাটনা থেকে লখনউগামী ইন্ডিগোর একটি বিমান। বিমানটি যখন মাঝ আকাশে তখন সেটির উপরে বাজ পড়ে। এরফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের অংশ। এই পরিস্থিতিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। নির্ধারিত সময়ের আট মিনিট আগে বিমানটি লখনউতে নিরাপদে অবতরণ করে। ১০৪ জন যাত্রী এবং ৬ ক্রু সদস্যের প্রত্যেকেই সুস্থ আছেন।



