Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

রোগী মাস্কাটে, ডাক্তার মুম্বইয়ে! সফল অপারেশন কোকিলাবেনে

রোগী থেকে চিকিৎসকের দূরত্ব ২০০০ কিমি। রোগী মাস্কাটে, চিকিৎসক মুম্বইয়ে। তাতেও জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সৌজন্যে দূরবর্তী রোবটিক সার্জারি পদ্ধতি।

রোগী মাস্কাটে, ডাক্তার মুম্বইয়ে! সফল অপারেশন কোকিলাবেনে
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রোগী থেকে চিকিৎসকের দূরত্ব ২০০০ কিমি। রোগী মাস্কাটে, চিকিৎসক মুম্বইয়ে। তাতেও জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সৌজন্যে দূরবর্তী রোবটিক সার্জারি পদ্ধতি। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন হাসপাতালের ইউরো-অঙ্কোলজিস্ট ডাঃ টি বি যুবরাজা। রোবটের মাধ্যমে আন্তঃদেশীয় চিকিৎসাক্ষেত্রে এই হাসপাতাল এর আগেও নজির গড়েছে। ফের এই সাফল্যে এখানকার রোবটিক সার্জারি বিভাগ আরও একটি মাইলফলক পেরল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। 

Advertisement

মাস কয়েক আগে অসম্ভব পেটে ব্যথা নিয়ে এই হাসপাতালে এসেছিলেন ৫৫ বছর বয়সি এক রোগী। সিটি ও এমআরআই স্ক্যান করে দেখা যায় একটি কিডনিতে বড় টিউমার রয়েছে। ফলে কিডনিটি সম্পূর্ণ অপসারণই একমাত্র কার্যকর চিকিৎসা পদ্ধতি হয়ে দাঁড়ায়। তখনই শরণ নেওয়া হয় রোবোটিক র‍্যাডিক্যাল নেফ্রেক্টমি পদ্ধতির। এই পদ্ধতির মাধ্যমে কিডনির চারপাশের চর্বিসহ সম্পূর্ণ কিডনি এবং কিছু ক্ষেত্রে নিকটবর্তী লিম্ফ নোড বা অ্যাড্রিনাল গ্রন্থি অপসারণ করা হয়। রোগীর কিডনিতে নন মেটাস্টেসিস ক্যান্সার (লোকালাইজড) হলে এই পদ্ধতিতে কিডনিটি বাদ দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, রোবটিক পদ্ধতি অবলম্বন করায় জটিল এই প্রক্রিয়াটি প্রায় ৯০ মিনিটেই শেষ হয়। এই প্রসঙ্গে ডাঃ যুবরাজ জানান, ‘দূরত্ব যে চিকিৎসার পথে কোনো বাধা নয়, বিজ্ঞান এটাই প্রমাণ করে দিয়েছেন।  হাসপাতালের নির্বাহী পরিচালক ও সিইও ডাঃ সন্তোষ শেঠি বলেন, ‘এই মাইলফলকটি রোবোটিক ও রিমোট সার্জারিতে প্রতিষ্ঠানটির গুরুত্ব আরো জোরালো করে তুলল।’

সম্পর্কিত সংবাদ