Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওড়িশায় হাসপাতালে লিফ্টে আটকে মৃত্যু রোগীর

হাসপাতালের লিফ্টে আটকে পড়ে মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রকের সদর জেলা হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃত রোগীর নাম মিনতি পারিদা (৫৪)।

ওড়িশায় হাসপাতালে লিফ্টে আটকে মৃত্যু রোগীর
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: হাসপাতালের লিফ্টে আটকে পড়ে মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রকের সদর জেলা হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃত রোগীর নাম মিনতি পারিদা (৫৪)। তাঁর বাড়ি ভদ্রক রুরাল থানার অন্তর্গত নরসিংহপুর গ্রামে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ অবস্থায় মহিলাকে আনা হয়। তাঁর শ্বাসকষ্ট ছিল। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। স্ট্রেচারে করে লিফ্টে নিয়ে যাওয়া হয়। তখন নিজে থেকেই সেটি চলতে শুরু করে। এই অবস্থায় মহিলা লিফ্টে আটকে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ