Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেল পতঞ্জলির গবেষণা

ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেল পতঞ্জলির গবেষণা। এখানকার বিজ্ঞানীদের দারুচিনি নিয়ে নিরলস পরিশ্রম ও গবেষণা এই স্বীকৃতি এনেছে।

ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেল পতঞ্জলির গবেষণা
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেল পতঞ্জলির গবেষণা। এখানকার বিজ্ঞানীদের দারুচিনি নিয়ে নিরলস পরিশ্রম ও গবেষণা এই স্বীকৃতি এনেছে। তাদের গবেষণা আমেরিকান জার্নাল ‘ফুড রিসার্চ ইন্টারন্যাশনাল’-এ প্রকাশিত হয়েছে। পতঞ্জলির দাবি, গবেষণায় প্রমাণিত হয়েছে দারুচিনিতে থাকা উপাদান ডায়াবেটিসের মতো গুরুতর রোগ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। দারুচিনির বহুবিধ উপকারিতার মধ্যে রয়েছে রক্তে শর্করার মাত্রা কমানো, ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করা এবং প্রদাহ কমানো। পতঞ্জলি যোগপীঠের সাধারণ সম্পাদক আচার্য বালকৃষ্ণ বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু গবেষণার মাধ্যমে এমন কিছু সামনে আনা, যা গুরুতর রোগের প্রাকৃতিক সমাধান দিতে পারে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ