Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

প্যাট কামিন্স এখন সূর্যবংশীর ভক্ত

যশপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে প্রথম বলে ছক্কা আগেই হাঁকিয়েছিল। সেই তালিকায় এবার নাম লেখালেন প্যাট কামিন্স।

প্যাট কামিন্স এখন সূর্যবংশীর ভক্ত
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

জয়পুর: যশপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে প্রথম বলে ছক্কা আগেই হাঁকিয়েছিল। সেই তালিকায় এবার নাম লেখালেন প্যাট কামিন্স। চোট সারিয়ে শনিবারই প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন অজি পেসার। তাঁকে প্রথম বলেই ছক্কা হাঁকায়। ম্যাচ শেষে বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কামিন্স। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক বলেন, ‘অসাধারণ প্রতিভা। বৈভবই এখন আমার প্রিয় ক্রিকেটার। ওর ভক্ত হয়ে গিয়েছি। কী জোরে শট মারে! ওর ব্যাটিং দারুণ উপভোগ করলাম।’

Advertisement

মাত্র ১৫ বছর বয়সেই বিপক্ষ দলের কাছে ত্রাস হয়ে উঠেছে বৈভব। তাকে বল করা কতটা কঠিন? এই প্রশ্নের উত্তরে কামিন্সের জবাব, ‘খুবই কঠিন। বলের লাইন-লেংথে একটু গোলমাল হলেই ও বল বাউন্ডারির বাইরে পাঠাবে। এই বয়সে ক্রিকেট জীবন যেভাবে শুরু করেছে, তা অসাধারণ। ছেলেটার অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারবে।’ উল্লেখ্য, সেঞ্চুরি হাঁকালেও পরের ম্যাচে বৈভবের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। শনিবার ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছে ১৫ বছরের কিশোর। সহকারী কোচ বিক্রম রাঠোর অবশ্য তা নিয়ে চিন্তিত নন।

Advertisement
সম্পর্কিত সংবাদ