Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও! জানাল বিদেশ মন্ত্রক

দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট আবশ্যক। ভারত সরকার এই পরিচয়পত্র প্রদান করে। কিন্তু পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়—এমনই দাবি বিদেশ মন্ত্রকের।

নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও! জানাল বিদেশ মন্ত্রক
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট আবশ্যক। ভারত সরকার এই পরিচয়পত্র প্রদান করে। কিন্তু পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়—এমনই দাবি বিদেশ মন্ত্রকের। বুধবার মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট মূলত একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি। যা বিদেশ সফর সহজ করতে সরকার ইস্যু করে। কিন্তু কারও কাছে পাসপোর্ট থাকা মানেই তিনি ভারতের নাগরিক, এমন নয়। এই ব্যাখ্যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে, পাসপোর্ট তো অভারতীয়দের দেওয়া হয় না তাহলে এটি নাগরিকত্বের স্বতন্ত্র প্রমাণ হিসাবে কেন গণ্য হবে না?

Advertisement

তবে পাসপোর্টের পিছনের পাতায় স্পষ্ট উল্লেখ থাকে এটি ভারত সরকারের সম্পত্তি এবং সরকার চাইলে তা ফেরত নিতে পারে। তাই একে ব্যক্তিগত মালিকানাধীন নথি বলা যায় না, দাবি বিশেষজ্ঞদের। এর আগে এসআইআর শুনানি সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালত জানায়, আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এটি কেবল পরিচয়পত্র। একইভাবে ভোটার আইডি কার্ডও নাগরিকত্বের নথি হিসাবে গণ্য হয় না। এটি পরিচয় ও ঠিকানার প্রমাণ। যা ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যবহৃত হয়। এবার পাসপোর্টকেও নাগরিকত্বের প্রমাণ নয় বলে দাবি করল কেন্দ্র। ফলে নাগরিকত্বের প্রমাণ ঠিক কোন কার্ড, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ