Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

বিমানে দুবার বমি, শেষে চলন্ত প্লেনের দরজা খুলেই ঝাঁপ মারলেন যাত্রী!

রানওয়েতে বিমানের চাকা তখনও গড়াচ্ছে। গতি কিছুটা ধীর। কিন্তু বিমান তখনও থেমে যায়নি। বিমান সেবিকারা খোলেননি দরজাও। এই অবস্থাতেই বিমানের দরজা কোনওরকমে খুলে ঝাঁপ মারলেন এক যাত্রী।

বিমানে দুবার বমি, শেষে চলন্ত প্লেনের দরজা খুলেই ঝাঁপ মারলেন যাত্রী!
  • ৩ মে, ২০২৬ ০৮:০৫
Prefer us on Google

চেন্নাই, ৩ মে: রানওয়েতে বিমানের চাকা তখনও গড়াচ্ছে। গতি কিছুটা ধীর। কিন্তু বিমান তখনও থেমে যায়নি। বিমান সেবিকারা খোলেননি দরজাও। এই অবস্থাতেই বিমানের দরজা কোনওরকমে খুলে ঝাঁপ মারলেন এক যাত্রী। আজ, রবিবার ভোরে এই আজব ঘটনাটি ঘটেছে এয়ার আরাবিয়ার শারজা-চেন্নাইগামী বিমানে। বিমান সংস্থা জানিয়েছে, অবতরণের পর বিমানটি রানওয়ে থেকে ট্যাক্সিওয়ের দিকে যাচ্ছিল। সেইসময় আচমকাই না কী এক যাত্রী দরজা খুলে নীচে ঝাঁপ মারেন। কারণ হিসেবে জানা গিয়েছে, বিমানে ওঠার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন ওই ব্যক্তি। দুবার বমিও করেন। এরপরই আর থাকতে না পেরে ওই ব্যক্তি এই অদ্ভূত কাণ্ডটি করে বসেন। সূত্রের খবর, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা।

Advertisement

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি যখন বিমানের দরজা খুলে ঝাঁপ মারেন তখন প্লেনটি খুবই ধীরগতিতে চলছিল। ফলে উঁচু থেকে পড়লেও প্রাণহাণির কোনও ঘটনা ঘটেনি। বরং সামান্য জখম হয়েছেন তিনি। তবে সেই আঘাতও তেমন গুরুতর নয়। বর্তমানে সুস্থই রয়েছেন ওই যাত্রী। এই ঘটনার পরই ওই ব্যক্তিতে আটক করে সিআইএসএফ জওয়ানরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঝাঁপ মারার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। অন্যদিকে, এই ঘটনার জেরে ওই বিমানবন্দরে পরিষেবা কিছুক্ষণ ব্যাহত হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আজ ভোর ৩টে ২৩ মিনিট থেকে ৪টে ২৩ মিনিট পর্যন্ত ওই রানওয়েটি বন্ধ রাখা হয়। তবে ওই সময় অবশ্য ফ্লাইটগুলিকে অন্য রানওয়েতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ