Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬

পার্কিংয়ের সময়ে বিপত্তি, দুর্ঘটনার কবলে  যাত্রীবাহী বিমান

ফের দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান। নভি মুম্বই-শ্রীনগর বিমানটি শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর পার্কিংয়ের সময়ে বিপত্তির মুখে পড়ে

পার্কিংয়ের সময়ে বিপত্তি, দুর্ঘটনার কবলে  যাত্রীবাহী বিমান
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২১
Prefer us on Google

শ্রীনগর, ৪ আগস্ট: ফের দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান। নভি মুম্বই-শ্রীনগর বিমানটি  শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর পার্কিংয়ের সময়ে বিপত্তির মুখে পড়ে। একটি খুঁটিতে গিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বিমানটি। ধাক্কাটি প্রবল হওয়ায় খুঁটিটি বেঁকে যায়। পাশাপাশি বিমানের ককপিটের কাছের সামনের অংশটি দুমরে মুচরে যায় বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

Advertisement

জানা গিয়েছে, এদিন প্রায় সকাল ৯টায় নভি মুম্বই থেকে  শ্রীনগরগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-২২৫ শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছিল। এরপর তা পার্কিংয়ে যাওয়ার সময়ে একটি পার্কিং স্ট্যান্ডের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। তবে এই ঘটনায় সকল যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘনাটির পর বিমান কতৃপক্ষ সকল যাত্রী ও ক্রু সদস্যদের বিমান থেকে বার করে এনেছেন। 

কতৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছে ইতিমধ্যেই। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য বিমানটির উড়ান স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরই এটি পুনরায় কার্যক্রম শুরু করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ