Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত ১

ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত ১
  • ১৬ মার্চ, ২০২৫ ১৯:০৩
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ফের শহরে ভেঙে পড়ল পুরনো বাড়ি। আজ, রবিবার দুপুরে গিরিশ পার্ক থানা এলাকা ১১৯ নম্বর মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় আহত হয়েছেন এক যুবক।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়িটি বিপজ্জনক ছিল এবং এটির মেরামতির কাজ চলছিল। এদিন দুপুরে আচমকা রাস্তার দিকে থাকা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে আহত হন এক শ্রমিক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। দুপুরে রাস্তায় ওই এলাকায় খুব বেশি লোকজন ছিলেন না। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং গিরিশ পার্ক থানার পুলিস। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হয়। তারপরই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়।

সম্পর্কিত সংবাদ