Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রায়ানের জায়গায় ভারতীয় দলে পার্থিব গগৈই

ইউনিটি কাপে জামাইকার বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রায়ান উইলিয়ামস।

রায়ানের জায়গায় ভারতীয় দলে পার্থিব গগৈই
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউনিটি কাপে জামাইকার বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রায়ান উইলিয়ামস। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধেও খেলতে পারেননি এই ভারতীয় স্ট্রাইকার। এবার তাজিকিস্তানের বিরুদ্ধে জোড়া ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। টিম সূত্রে খবর, হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে রায়ানের। ফলে বেশ কিছুদিন থাকতে হবে মাঠের বাইরে। এমন পরিস্থিতিতে তাঁর জায়গায় জাতীয় দলে ডাক পেলেন পার্থিব গগৈই।

Advertisement

আমন্ত্রণীমূলক চার দলের টুর্নামেন্ট ইউনিটি কাপে চতুর্থ হয়েছে ভারত। জামাইকা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের ফলে আরও চাপ বাড়ল কোচ খালিদ জামিলের উপর। এমন পরিস্থিতিতে তাজিকিস্তানের বিরুদ্ধে ভালো কিছু না করতে পারলে তাঁর চাকরি নিয়েও টানাটানি হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ