Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আসন কমিয়ে কিছু ডিফার্ম কলেজকে ছাড়পত্র দিল সংসদ

অনুমোদন বাতিল হওয়া ডি ফার্ম কলেজগুলির বেশ কয়েকটি আবার তা ফেরত পেতে শুরু করেছে। আসন সংখ্যা কমিয়ে সেগুলির অনুমোদন দিচ্ছে রাজ্যের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ

আসন কমিয়ে কিছু ডিফার্ম কলেজকে ছাড়পত্র দিল সংসদ
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুমোদন বাতিল হওয়া ডি ফার্ম কলেজগুলির বেশ কয়েকটি আবার তা ফেরত পেতে শুরু করেছে। আসন সংখ্যা কমিয়ে সেগুলির অনুমোদন দিচ্ছে রাজ্যের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ। ৭৪টি কলেজকে অনুন্নত পরিকাঠামো, শিক্ষক স্বল্পতার কারণ দেখিয়ে সেগুলির অনুমোদন বাতিল করে সংসদ। বেশকিছু কলেজ আদালতেরও দ্বারস্থ হয়। ফের পরিদর্শন করে কিছু কলেজকে ছাত্র ভরতির অনুমোদন দেওয়া হয়েছে। তবে, শর্তাধীন এই অনুমোদনে একদিকে যেমন কিছু কলেজ হাঁফ ছেড়ে বাঁচছে, তেমনই বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার অভিযোগও উঠছে। অন্যদিকে, এর পাশাপাশি কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ফার্মেসি কাউন্সিল অব ইন্ডিয়াও পরিদর্শন শুরু করেছে। ফলে কিছুটা সাঁড়াশি চাপের মুখেই রয়েছে কলেজগুলি। নিয়ম অনুযায়ী 

Advertisement

কলেজ চালানোর জন্য নিজস্ব দু-একর জমি, নিজস্ব ভবন প্রভৃতি পরিকাঠামো থাকা ন্যূনতম শর্ত। তবে, পরিদর্শনে অনেক কলেজই এইসব শর্তে ফেল করছে। দেখা যাচ্ছে, একই জমি এবং ভবনে বিএড, ডিএলএড বা 
নার্সিং কলেজও চালাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান। ফলে, সেগুলির ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ