Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু উদ্যান দখল করে পার্কিং, বচসা ব্যাঁটরায়

ক্লাব সংলগ্ন শিশু উদ্যান দখল করে বেআইনি পার্কিং ও গ্যারাজ চালানোর অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় হাওড়ার ব্যাঁটরার বৃন্দাবন মল্লিক লেনে।

শিশু উদ্যান দখল করে পার্কিং, বচসা ব্যাঁটরায়
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ক্লাব সংলগ্ন শিশু উদ্যান দখল করে বেআইনি পার্কিং ও গ্যারাজ চালানোর অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় হাওড়ার ব্যাঁটরার বৃন্দাবন মল্লিক লেনে। স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের তুমুল বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ব্যাঁটরা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সরকারি অনুদানে গড়ে ওঠা শিশু উদ্যানটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জঞ্জালে পরিণত হয়েছে। পরে সেখানে টিনের ঘর তুলে অবৈধভাবে গ্যারাজ ও বাইক পার্কিংয়ের ব্যবসা শুরু হয়। ফলে এলাকার শিশুদের খেলাধুলোর জায়গা কার্যত হারিয়ে গিয়েছে। পাশাপাশি ক্লাবে বাইরের যুবকদের আনাগোনা, নেশা ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, শিশু উদ্যান দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অভিযোগের তির ক্লাবের সম্পাদক অমিত রায় ও সভাপতি সুস্মিত কাঁড়ারের দিকে। তবে তাঁরা করে দাবি করেছেন, ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয়েছিল। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ