Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পার্কিং নিয়ে বচসা, পর্যটকদের উপর হামলার অভিযোগ

শনিবার মন্দারমণির একটি রিসর্টে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে যাওয়া পর্যটকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

পার্কিং নিয়ে বচসা, পর্যটকদের উপর হামলার অভিযোগ
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: শনিবার মন্দারমণির একটি রিসর্টে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে যাওয়া পর্যটকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠিসোঁটা নিয়ে রিসর্টের ম্যানেজার, নিরাপত্তারক্ষী ও কর্মীরা পর্যটক 

Advertisement

দলের সদস্যদের উপর চড়াও হন। এই ঘটনায় মহিলাসহ পাঁচজন পর্যটক আক্রান্ত হয়েছেন। শিশুদেরও টানাহ্যাঁচড়া করা হয়। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। আক্রান্তদের বালিসাইয়ের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ এই ঘটনায় রিসর্টের ম্যানেজার ও এক নিরাপত্তারক্ষীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে রিসর্ট কর্তৃপক্ষের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।  হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক আদক বলেন, ‘ঘটনাটি নিন্দনীয়। পর্যটকদের সঙ্গে কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারত। পুলিশ ব্যবস্থা নেবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ