Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট গণধর্ষণ: সুপ্রিম নির্দেশে ফের শুরু দ্বিতীয় পর্যায়ের বিচার

আইনি গেরো কাটিয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ে থমকে থাকা বিচার ফের শুরু হতে চলেছে।

পার্ক স্ট্রিট গণধর্ষণ: সুপ্রিম নির্দেশে ফের শুরু দ্বিতীয় পর্যায়ের বিচার
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনি গেরো কাটিয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ে থমকে থাকা বিচার ফের শুরু হতে চলেছে। কলকাতার বিচারভবনে চলা মামলাটি ফের শুনানির জন্য উঠবে আগামী ২৭ জুলাই। মামলার সহকারী সরকারি কৌঁসুলি অমলেন্দু চক্রর্তী মঙ্গলবার এই খবর জানান। তিনি বলেন, ‘এই মামলায় কিছু আ‌ইনি প্রশ্নে কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। সরকার পক্ষ এর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে যায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট ফের নিম্ন আদালতে এই মামলা শুরু করা কথা বলে।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের জুন মাসে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কয়েকজনের সাজাও হয়। পরে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে আরও দুই অভিযুক্ত। তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়। শুরু হয় মূল মামলার বিচার। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সওয়াল পর্ব শুরুর মুখে নানা আইনি প্রশ্নে বন্ধ হয়ে যায় শুনানি। অবশেষে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার ফের শুরু হওয়ার মুখে।                                                                                                                  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ