Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড: শুরু হল সরকার পক্ষের সওয়াল

বৃহস্পতিবার বিচারভবনে কড়া প্রহরায় শুরু হল পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি।

পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড: শুরু হল সরকার পক্ষের সওয়াল
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বিচারভবনে কড়া প্রহরায় শুরু হল পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি। এই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আদালতে সওয়ালে, ঘটনার রাতে নির্যাতিতার ভয়ংকর করুণ কাহিনি সবিস্তারে তুলে ধরেন নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি আবুবক্কর ঢালি। এদিন সরকারি তরফের বক্তব্য অসমাপ্ত থাকে। ফের শুনানি ২৭ আগস্ট। মামলাটি চলছে কলকাতার দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজির এজলাসে।

Advertisement

আদালত সূত্রের খবর, এই মামলায় প্রথম পর্যায়ে দুই অপরাধীর সাজা হয়। ঘটনার পর ‘ফেরার’ হয়ে যায় কাদের খান ও মহম্মদ আলি নামে অন্য দুই অভিযুক্ত। তাদের বিরুদ্ধে জারি হয় ‘হুলিয়া’। পরে কলকাতা গোয়েন্দা পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়। শুরু হয় কলকাতা নগর দায়রা আদালতে বিচার। কিন্তু শুনানি চলাকালে হাই঩কোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে সরকার পক্ষ সুপ্রিম কোর্টে যায়। তাতে বিচারভবনের শুনানি দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তীকালে শীর্ষ আদালত রাজ্যের আবেদনেই ‘সিলমোহর’ দেয়। ফের শুরু হল নগর দায়রা আদালতে শুনানি। তারই মধ্যে সম্প্রতি এই মামলায় নতুন সরকারি কৌঁসুলি নিয়োগ করা হয়। অবশেষে এদিন শুরু হল মামলার সওয়াল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ