Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা: দ্বিতীয় পর্যায়ের শুনানিতে নতুন বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানিতে বদল হয়ে গেল সরকারি কৌঁসুলি। এই ‘হাইপ্রোফাইল’ মামলায় রাজ্য সরকারের এলআর দপ্তর থেকে নিয়োগ করা হল বিশেষ সরকারি কৌঁসুলি আবুবক্কর ঢালিকে।

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা: দ্বিতীয় পর্যায়ের শুনানিতে নতুন বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানিতে বদল হয়ে গেল সরকারি কৌঁসুলি। এই ‘হাইপ্রোফাইল’ মামলায় রাজ্য সরকারের এলআর দপ্তর থেকে নিয়োগ করা হল বিশেষ সরকারি কৌঁসুলি আবুবক্কর ঢালিকে। পূর্বতন সহকারী সরকারি কৌঁসুলি অমলেন্দু চক্রবর্তীকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হল।  শুক্রবার এই প্রসঙ্গে অমলেন্দুবাবু বলেন, ‘সরকার পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই চূড়ান্ত। তাই এনিয়ে আর বাড়তি কোনো মন্তব্য করব না।’ নবনিযুক্ত সরকারি কৌঁসুলি বলেন, ‘এই মামলার দায়িত্বভার পেয়েছি সবেমাত্র। তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করব না’। এদিন কলকাতার বিচারভবনে ছিল মামলার শুনানি। বিচারক আগামী ২০ আগস্ট মামলার শুনানির দিন ধার্য করেন। ওইদিন সরকার পক্ষ থেকে প্রথম সওয়ালে অংশ নেওয়ার কথা।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, একসময় ‘শোরগোল’ পড়া পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় প্রথম পর্যায়ের শুনানিতে কয়েকজন অপরাধী ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করছে। ‘ফেরার’ ছিল কাদের খানসহ দুই অভিযুক্ত। পরে তারা ধরে পড়ে। সেই মামলায় শুরু হয় দ্বিতীয় পর্যায়ের শুনানি। কিন্তু এই মামলাকে ঘিরে হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। ফলে বিচারভবনে মামলা বেশ কিছুদিন স্থগিত থাকে। কিছুদিন আগে শীর্ষ আদালত রাজ্যের আবেদনেই ‘সিলমোহর’ দেয়। ফলে এই মামলা ফের নিম্ন আদালতে শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই অবস্থায় কলকাতার বিচারভবনে (নিম্ন আদালত) এই মামলার শুনানি শুরুর মুখে বদল করা হল সরকারি কৌঁসুলিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ