Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা: শুনানি শুরু ৭ আগস্ট

কলকাতার পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি ৭ আগস্ট শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গুরুত্বপূর্ণ এই শুনানি। বিস্তারিত পড়ুন।

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা: শুনানি শুরু ৭ আগস্ট
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতার বিচারভবনে ৭ আগস্ট শুরু হচ্ছে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি। ওইদিন কলকাতার দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজির এজলাসে কড়া প্রহরায় শুরু হবে সরকার পক্ষের সওয়াল। সোমবার এই মামলার বিশেষ সহকারী সরকারি কৌঁসুলি অমলেন্দু চক্রবর্তী এই খবর জানান। তিনি বলেন, ‘এদিন সরকার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশিকার বিষয়টি আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই বিচারক শুনানির দিন ধার্য করেন।’ এদিন এই মামলায় জেল হেপাজতে থাকা কাদের খানসহ দুই অভিযুক্তকে কড়া প্রহরায় কোর্টে হাজির করা হয়। মামলার শুনানির দিন ধার্য হওয়ার পর ফের অভিযুক্তদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এক আইনি প্রশ্নে হাইকোর্টের নির্দেশকে চ্যা঩লেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। ফলে কলকাতার নিম্ন আদালতে শুনানি থমকে থাকে। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত থেকে ‘সবুজ সংকেত’ মেলার পরই বিচারভবনের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালত এই মামলার ফের শুনানির নির্দেশ দেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ