Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক ইনস্টিটিউশন কাণ্ড: পেট-বুকে ব্যথা, সঙ্গে বমিভাব, ৬ ছাত্রীর ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ

দেশবন্ধু পার্ক লাগোয়া পার্ক ইনস্টিটিউশনের অসুস্থ ছাত্রীদের মধ্যে ছ’জনের রক্তে মিলল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জীবাণু।

পার্ক ইনস্টিটিউশন কাণ্ড: পেট-বুকে ব্যথা, সঙ্গে বমিভাব, ৬ ছাত্রীর ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশবন্ধু পার্ক লাগোয়া পার্ক ইনস্টিটিউশনের অসুস্থ ছাত্রীদের মধ্যে ছ’জনের রক্তে মিলল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জীবাণু। পেট, বুক ব্যথা, বমিভাব অথচ রক্তে ফ্লু’র ভাইরাস— ঘটনাটি কিছুটা অবাকই করেছে চিকিৎসকদের। তাও আবার ছ’জনের। যেখানে ফ্লুয়ের প্রধান উপসর্গ হিসাবে জ্বর ছিল মাত্র তিনজন ছাত্রীর। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব ঘোষ বলেন, ফ্লুয়ের উপসর্গ হিসাবে ৩০-৪০ শতাংশ ক্ষেত্রে পেট ব্যথা, বমিভাব থাকতে পারে। কিন্তু একসঙ্গে এতজনের, একইদিনে, একইসঙ্গে? এটাই আশ্চর্য লাগছে।  এদিকে, দফায় দফায় আর জি কর মেডিকেল কলেজে ভরতি ১২-১৫ বছরের এইসব ছাত্রীদের মধ্যে ২৬ জনকে ছুটি দেওয়া হয়েছে। ভরতি রয়েছে সাতজন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রের খবর, ভরতি হওয়া ছাত্রীদের মধ্যে ছ’জনের রক্ত পরীক্ষার রিপোর্টে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়েছে। বাকিদের রিপোর্ট আসা বাকি আছে। এদিকে, ইনস্টিটিউশনের হস্টেলের রান্নাঘর, জলের ট্যাংক সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করে মোটেই খুশি নয় স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিদল। বিশেষত, জলের ট্যাংকে দেখা গিয়েছে ধুলোর স্তর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ