Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে ‘পরখ সেল’, শিক্ষকদের নিয়ে আবাসিক প্রশিক্ষণ শিবির

রাজ্যে চালু হল স্থায়ী পরখ সেল। সোমবার পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট (পরখ)-এর সেলটি উদ্বোধন হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবনে।

রাজ্যে ‘পরখ সেল’, শিক্ষকদের নিয়ে আবাসিক প্রশিক্ষণ শিবির
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে চালু হল স্থায়ী পরখ সেল। সোমবার পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট (পরখ)-এর সেলটি উদ্বোধন হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং পরখের সিইও ইন্দ্রাণী ভাদুড়ি। একই সঙ্গে ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত একটি আবাসিক প্রশিক্ষণ শিবিরও আয়োজিত হতে চলেছে। সেখানে হোলিস্টিক এডুকেশন নিয়ে প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রী বলেন, ‘হোলিস্টিক এডুকেশন সার্থক করতে সিলেবাস, প্রশ্নপত্র এবং  পরীক্ষা পদ্ধতিতেও বদল আনা হবে।’ তবে কবে থেকে তা কার্যকর করা হবে, তা এদিন জানাননি তিনি। ইন্দ্রাণী ভাদুড়ি বলেন, ‘পরখের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মুখস্তবিদ্যা থেকে সরিয়ে এনে বিশ্লেষণাত্মক জ্ঞান আহরণে সাহায্য করা এবং তাদের সার্বিক দক্ষতা বৃদ্ধি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ