Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য প্যারাগুয়ের সেনেটরের

প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে এমবাপের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ফ্রান্সের সরকার ও ফিফার সমালোচনা। বিস্তারিত পড়ুন।

এমবাপের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য প্যারাগুয়ের সেনেটরের
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ জার্সি: চলতি বিশ্বকাপের প্যারাগুয়েকে ছিটকে দিয়েছে ফ্রান্স। শেষ ষোলোর ওই ম্যাচ কম নাটকীয় ছিল না। খেলা চলাকালীন দুই দলের ফুটবলাররা একাধিকবার ঝামেলায় জড়িয়েছিলেন। সেই রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে। এবার কিলিয়ান এমবাপের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া। ফরাসি তারকাকে কটাক্ষ করার পাশাপাশি বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করছেন তিনি। পালটা দিয়েছেন কিলিয়ানও। এছাড়া ফরাসি সরকার, ফিফার পাশাপাশি প্যারগুয়ের সরকারও সেনেটরের আচরণের সমালোচনা করেছে।

Advertisement

প্যারাগুয়ের হারের পর সেনেটর সেলেস্তে অশ্রাব্য ভাষায় এমবাপেকে গালিগালাজ করেন। তাঁর কথায়, ‘ঔপনিবেশিক ক্যামেরুনিয়ান এমবাপে নিজেকে ফরাসি বলে জাহির করে। এই বর্বর ঠিকমতো লিখতেও শেখেনি। মায়ের দুধের বদলে সে নারকেলের জল খেয়ে বড় হয়েছে। এমবাপে অহংকারী, কুৎসিত এবং হীনমন্যতায় ভোগা হঠাৎ বড়লোক। ম্যাচ শেষে প্যারাগুয়ের ফুটবলারদের উচিত ছিল ওকে চড় মারা।’ সেলেস্তেকে পালটা দিয়ে কিলিয়ান এমবাপের মন্তব্য, ‘ম্যাডাম সেলেস্তে, আপনি একজন ঘৃণ্য মহিলা। ওই পদে থাকার অযোগ্য। বেপরোয়া মনোভাব ও নির্লজ্জ বর্ণবাদে আপনি দেশের ভাবমূর্তি নষ্ট করছেন।’ ফরাসি ফুটবল সংস্থা এবং সে দেশের সরকার এবং ফিফাও জানিয়েছে, ‘ সেনেটরের মন্তব্য ঘৃণ্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। এমনকি, খোদ সেনেটরের দেশ প্যারাগুয়েও তাঁর পাশে দাঁড়ায়নি। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমবাপের উদ্দেশে সেনেটরের মন্তব্য আমাদের দেশের শান্তি, সম্প্রীতি ও মানবমর্যাদার পরিপন্থী। এই বক্তব্য কোনভাবেই প্যারাগুয়ে সরকার বা এদেশের জনগণের অবস্থানের প্রতিফলন নয়।’  সবমিলিয়ে এমবাপের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে ঘরে বাইরে সমালোচনার মুখে ম্যাডাম সেলেস্তে।

Advertisement
সম্পর্কিত সংবাদ