Bartaman Logo
৯ জুন, ২০২৬

অপারেশন সিন্দুরে চিহ্নিত করেন জঙ্গিদের ঘাঁটি, ‘র’ প্রধানের দায়িত্বে পরাগ

পাক জঙ্গি ঘাঁটিগুলি নির্ভুলভাবে চিনিয়ে দিয়েছিলেন তিনি। ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন সেগুলিকেই কয়েক মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিয়েছিল ভারত

অপারেশন সিন্দুরে চিহ্নিত করেন জঙ্গিদের ঘাঁটি, ‘র’  প্রধানের দায়িত্বে পরাগ
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাক জঙ্গি ঘাঁটিগুলি নির্ভুলভাবে চিনিয়ে দিয়েছিলেন তিনি। ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন সেগুলিকেই কয়েক মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। ভারতীয় গুপ্তচর সংস্থা (র)-এর আকাশ নজরদারি শাখা অ্যাভিয়েশন রিসার্চ সেন্টারের দায়িত্বে ছিলেন পরাগ জৈন। এবার র-এর প্রধান পদে বসলেন তিনি। পাঞ্জাব ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার পরাগ আগামী ১ জুলাই থেকে এই পদে বসবেন। বর্তমানে র-এর প্রধান পদে রয়েছেন রবি সিনহা। আগামী কাল, ৩০ জুন তাঁর মেয়াদ শেষ হচ্ছে। রবি সিনহার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রয়াগ। আগামী দু’বছরের জন্য এই পদে থাকবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement

গোয়েন্দা মহলে ‘সুপার স্লুথ’ হিসেবে পরিচিত পরাগ। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি তাঁর বুদ্ধিমত্তা নানা মহলে প্রশংসিত। পাক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পরাগ। অপারেশন সিন্দুর চলাকালীন তাঁর গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই পাক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে পাকিস্তানে নেটওয়ার্ক তৈরি করেছেন পরাগ। দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাকিস্তান ডেস্কের নেতৃত্ব দিয়েছেন। একাধিকবার জম্মু ও কাশ্মীরে উচ্চ-স্তরের অভিযান করেছেন। ৩৭০ ধারা বাতিলের সময় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। পুলিস কেরিয়ারের শুরুতে পাঞ্জাবের সন্ত্রাসবিরোধী অভিযান সামলেছিলেন। পুলিসের একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বে ছিলেন তিনি। ২০২১ সালে পাঞ্জাব ডিজিপি পদে বসেছিলেন পরাগ। শ্রীলঙ্কা, কানাডায় ভারতের প্রতিনিধিত্বও করেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ