Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভাগ্য বদলাতে ‘গুরু’ যুবরাজের দ্বারস্থ পন্থ

ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের আবহে একটি ভিডিও সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। নেটে ব্যাট করছেন ঋষভ পন্থ। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে দেখছেন যুবরাজ সিং।

ভাগ্য বদলাতে ‘গুরু’ যুবরাজের দ্বারস্থ পন্থ
  • ১২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের আবহে একটি ভিডিও সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। নেটে ব্যাট করছেন ঋষভ পন্থ। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে দেখছেন যুবরাজ সিং। মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় তোলা এই ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে। তাহলে কি অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের পথেই হাঁটলেন পন্থ? 

Advertisement

একদমই তাই। আইপিএলের আগে ফর্মে ফিরতে মরিয়া লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না ঋষভের। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ মেলেনি। ওয়ান ডে টিমেও তাঁর জায়গা টলমল। কারণ, কোচ গৌতম গম্ভীর উইকেটকিপার হিসেবে ভরসা রাখছেন লোকেশ রাহুলের উপর। টেস্ট ক্রিকেটে দিল্লির বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটারের পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। তাই আইপিএলের পারফরম্যান্সের উপর ঋষভের ক্রিকেট ভবিষ্যৎ নির্ভর করছে। 
অভিষেক শর্মার উত্থানের পিছনে যুবির অবদান অনস্বীকার্য। হাতে ধরে তিনি ভুল-ত্রুটি শুধরে দিয়েছেন বাঁহাতি ওপেনারের। আসলে যুবরাজ সাদা বলের ক্রিকেটে বিস্ফোরক ব্যাটার হিসেবেই পরিচিত ছিলেন। স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর স্মৃতি আজও তরতাজা ক্রিকেটপ্রেমীদের। তাই টি-২০ ফরম্যাটে যুবির পরামর্শে দারুণ উপকৃত হচ্ছেন ব্যাটাররা। ধারাবাহিক ব্যর্থতার জেরে অভিষেক শর্মা তো একটা সময় প্রায় হারিয়ে যেতে বসেছিলেন। খাদের কিনারা থেকে তাঁকে সাফল্যের রাজপথে ফিরিয়ে ছিলেন যুবিই। শোনা যায়, বিশ্বকাপের আগে খারাপ ফর্ম কাটিয়ে উঠতে অনেকেরই পরামর্শ নিয়েছিলেন সঞ্জু স্যামসন। সেই তালিকায় ছিলেন যুবরাজও।

সম্পর্কিত সংবাদ