বোর্ড মিটিংয়ে গৃহীত হল পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়ের পদত্যাগপত্র। দলের নির্দেশ অনুযায়ী সর্বসম্মত ভাবে পদত্যাগপত্র গৃহীত হয়। এদিন কোনও বিতর্ক তৈরির পরিস্থিতি তৈরি হয়নি। নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য আগামী ২১ মার্চ শুক্রবার বোর্ড মিটিং ডাকা হয়েছে।


