Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি নির্মাণ ও আর্থিক তছরুপের অভিযোগে ধৃত পাঁচলার পূর্ত কর্মাধ্যক্ষ

বেআইনি নির্মাণ, সরকারি অর্থ তছরুপ সহ একাধিক অভিযোগে এবার পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ।

বেআইনি নির্মাণ ও আর্থিক তছরুপের অভিযোগে ধৃত পাঁচলার পূর্ত কর্মাধ্যক্ষ
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বেআইনি নির্মাণ, সরকারি অর্থ তছরুপ সহ একাধিক অভিযোগে এবার পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ। ধৃতের নাম মোমিন মল্লিক। মঙ্গলবার তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মোমিন মল্লিকের বিরুদ্ধে এলাকায় বেআইনি নির্মাণ, জোর করে জমি দখল, সরকারি অর্থ তছরুপ সহ একাধিক অভিযোগ উঠছিল।

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার বিকালে বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মোমিন। খবর পেয়ে এলাকার মানুষ চলে এসে পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। পাঁচলা থানার পুলিশ সেখান থেকে মোমিন মল্লিককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এলাকার মানুষের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে। এদিন পুলিশ পঞ্চায়েত অফিস থেকে মোমিন মল্লিককে ধরে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরেই মোমিন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। নানা অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে, এই ভয়ে এতদিন কেউ মুখ খুলত না। রাজ্যে পালাবদলের পর মানুষ সরব হয়েছে।
পাঁচলার বিজেপি নেতা রঞ্জন পাল বলেন, যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের পুলিশ গ্রেপ্তার করবে। শুধু মোমিন মল্লিক নয়, তৃণমূলের এমন আরও নেতা রয়েছেন, যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত। প্রসঙ্গত, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রবিবার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতি এবং পঞ্চায়েত সদস্য অঞ্জলি দাসকে গ্রেপ্তার করেছিল পাঁচলা থানার পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ