Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জগৎবল্লভপুর: প্রাইমারি স্কুলের জায়গা দখল গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির সদস্য

স্কুলের ইটের দেওয়াল ও টালির চালের পুরনো বাড়ি ভেঙে সেই জায়গাকে দখল করে নিয়েছিলেন। পাশাপাশি ওই স্কুলবাড়ির জিনিসপত্রও সব বিক্রি করে দিয়েছেন।

জগৎবল্লভপুর: প্রাইমারি স্কুলের জায়গা দখল গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির সদস্য
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্কুলের ইটের দেওয়াল ও টালির চালের পুরনো বাড়ি ভেঙে সেই জায়গাকে দখল করে নিয়েছিলেন। পাশাপাশি ওই স্কুলবাড়ির জিনিসপত্রও সব বিক্রি করে দিয়েছেন। এমন অভিযোগে শনিবার প্রশান্ত বাগ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রশান্ত জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য। আজ, রবিবার তাঁকে হাওড়া আদালতে তোলা হবে।

Advertisement

জগৎবল্লভপুরের শংকরহাটি ২ গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর ধর্মতলা প্রাইমারি স্কুলের একটা পুরনো ভবন আছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি স্কুলের ওই পুরনো ভবনটি ভেঙে সেই জায়গা দখল করার চেষ্টা করছিলেন। এই কাজে তাঁদের মদত দেওয়ার অভিযোগ উঠছিল প্রশান্ত বাগের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্কুলের টিচার ইন চার্জ জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে তাঁদের কাজে বাধা দেয়। অভিযোগ, এরপরেও দিন কয়েক আগে ফের স্কুল ভবন ভেঙে মালপত্র বিক্রি করে দেওয়া হয়।এরপরে স্থানীয় বাসিন্দারা জগৎবল্লভপুর ব্লক প্রশাসন এবং পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে শনিবার প্রশান্ত বাগকে গ্রেপ্তার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, স্কুলের জায়গা হওয়া সত্ত্বেও জোর করে তা দখল করা হয়। পাশাপাশি স্কুলের জিনিসপত্রও বিক্রি করে দেওয়ার অভিযোগের তদন্তে নেমে প্রশান্ত বাগের জড়িত থাকার বিষয়টি আমাদের সামনে আসে। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করি।

Advertisement
সম্পর্কিত সংবাদ