সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার পাঁচলা ব্লকের জুজুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েনকে পঞ্চায়েত অফিসে আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের বিক্ষোভের হাত থেকে বাঁচতে কেঁদে ভাসিয়েছিলেন প্রধান মন্দিরা গায়েন। এমনকি নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছিল। যদিও পরে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ সোমবার রাতে পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েনকে গ্রেপ্তার করে পাঁচলা থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে ২ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।



