Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী ১ জুন থেকেই ১২৫ দিনের কাজ শুরু, জানালেন পঞ্চায়েত মন্ত্রী

১জুন থেকেই ‘ভিবি-জিরামজি’ প্রকল্পে ১২৫দিনের কাজ চালু হয়ে যাবে। সেইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকাও মিলবে।

আগামী ১ জুন থেকেই ১২৫ দিনের কাজ শুরু, জানালেন পঞ্চায়েত মন্ত্রী
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ১জুন থেকেই ‘ভিবি-জিরামজি’ প্রকল্পে ১২৫দিনের কাজ চালু হয়ে যাবে। সেইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকাও মিলবে। প্রতিশ্রুতিমতো যুবকরাও পাবেন তিনহাজার টাকা। শনিবার সন্ধ্যায় খড়্গপুর শহরে ‘ধন্যবাদ যাত্রা’ শেষে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

Advertisement

৩০হাজারের বিশাল ব্যবধানে জয়ী করার জন্য এদিন খড়্গপুর শহরবাসীকে ধন্যবাদ জানান নবনির্বাচিত বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেটমন্ত্রী দিলীপবাবু। শহরের ডিভিসি রথতলা থেকে তালবাগিচা বাজার পর্যন্ত এই ধন্যবাদ যাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় হাজার হাজার কর্মী-সমর্থক দিলীপবাবুকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন। হুডখোলা গাড়ির উপর থেকে তাঁদের ধন্যবাদ জানান দিলীপবাবু। তিনি বলেন, ‘আপনারা দু’হাত ভরে আমাকে আশীর্বাদ করেছেন। এক লক্ষ ভোট চেয়েছিলাম। ৯০হাজার ভোট দিয়েছেন। ৪০-৫০হাজার ব্যবধান চেয়েছিলাম। ৩০হাজার ভোটে জিতিয়েছেন। এসআইআরে ৬২হাজার মানুষের নাম বাদ পড়েছে। না হলে ব্যবধান আরও বাড়ত। তাই আপনাদের সেবা করতে সরকার খড়্গপুরের বিধায়ককে পূর্ণমন্ত্রী করেছে।
দিলীপবাবু জানান, ১জুন থেকে ১২৫দিনের কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ভিবি-জিরামজি। 
এদিন অখণ্ড মেদিনীপুরের অপর ভূমিপুত্র তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরাজ প্রশংসাও করেন দিলীপবাবু। তিনি বলেন, মেদিনীপুর তথা জঙ্গলমহলের মানুষের সেবা করতে রাজ্য মন্ত্রিসভার প্রথম দু’টি পোস্টই মেদিনীপুরবাসীকে উপহার দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ