Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ির শৌচ বর্জ্যের সঠিক নিষ্কাশনের উপর বিশেষ জোর পঞ্চায়েত দপ্তরের

জলবাহিত রোগ প্রতিরোধ এবং পরিবেশ দূষণ রোধে বাড়ির শৌচ বর্জ্যের সঠিক নিষ্কাশন অপরিহার্য। এই বর্জ্য যত্রতত্র ফেলা আটকাতে জেলায় জেলায় ‘ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট ইউনিট’ স্থাপন করার উপর এখন বিশেষ জোর দিচ্ছে পঞ্চায়েত দপ্তর।

বাড়ির শৌচ বর্জ্যের সঠিক নিষ্কাশনের উপর বিশেষ জোর পঞ্চায়েত দপ্তরের
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জলবাহিত রোগ প্রতিরোধ এবং পরিবেশ দূষণ রোধে বাড়ির শৌচ বর্জ্যের সঠিক নিষ্কাশন অপরিহার্য। এই বর্জ্য যত্রতত্র ফেলা আটকাতে জেলায় জেলায় ‘ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট ইউনিট’ স্থাপন করার উপর এখন বিশেষ জোর দিচ্ছে পঞ্চায়েত দপ্তর। উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধে একাধিক পদক্ষেপের পাশাপাশি, এবার বাড়ির শৌচ বর্জ্যের সঠিক নিষ্কাশন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে শৌচালয় আছে কি না এবং সেপটিক ট্যাঙ্ক থেকে বর্জ্য নিয়মিত সংগ্রহ করে নির্দিষ্ট শৌচ বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে ফেলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব গ্রামে এই কার্যক্রম নিয়মিতভাবে সম্পন্ন হবে, সেগুলিকে ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট গ্রাম (এফএসএম ভিলেজ) হিসেবে ঘোষণা করা হবে। এই বিষয়ে পঞ্চায়েত সচিব পি উলগানাথনের স্বাক্ষরিত চিঠি ও রিপোর্ট জেলাগুলিতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শৌচালয় নিয়ে প্রতিটি গ্রামের বর্তমান অবস্থা বিস্তারিতভাবে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Advertisement

দপ্তরের মতে, বাড়ির শৌচ বর্জ্যের সঠিক নিষ্কাশন না করা হলে জল ও পরিবেশ- দু’টিই দূষিত হবে। তার থেকে অসুখবিসুখ হতে পারে। তাই এই বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা জরুরি। দপ্তরের হিসেব অনুযায়ী, রাজ্যের  অনেক গ্রামেই এখন প্রায় সব বাড়িতে শৌচালয় রয়েছে। তবে যেসব গ্রাম সংশ্লিষ্ট জেলার ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট ইউনিটের সঙ্গে যুক্ত, সেগুলিকে ‘এফএসএম ভিলেজ’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে দপ্তর। আর যেখানে এখনও এই 
বর্জ্য নিষ্কাশন ও ফেলার কেন্দ্র নেই, সেখানে দ্রুত তা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অনেক গ্রামের বাড়িতে এখনও সিঙ্গেল পিট টয়লেট রয়েছে। সেগুলিকে টুইন পিটে রূপান্তরের জন্য জেলাগুলিকে বলা হয়েছে। ৩ জুলাই এফএসএম ভিলেজের তালিকা ঘোষণা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ