Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রবীন্দ্রজন্মোৎসবে বিশ্বভারতীতে পঞ্চবটী অঙ্গনের উদ্বোধন

রবীন্দ্রজন্মোৎসবে পঞ্চবটী অঙ্গন উদ্বোধন হল বিশ্বভারতীতে। শান্তিনিকেতনে রবীন্দ্রভবনের উত্তরায়ণ কমপ্লেক্সে রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানে ১৯২৫ সালে তাঁর জন্মদিনে পঞ্চবট অর্থাৎ অশ্বত্থ, বট, বেল, অশোক এবং আমলকী এই পাঁচটি বৃক্ষ রোপণ করেছিলেন।

রবীন্দ্রজন্মোৎসবে বিশ্বভারতীতে পঞ্চবটী অঙ্গনের উদ্বোধন
  • ৯ মে, ২০২৬ ১৩:১৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: রবীন্দ্রজন্মোৎসবে পঞ্চবটী অঙ্গন উদ্বোধন হল বিশ্বভারতীতে। শান্তিনিকেতনে রবীন্দ্রভবনের উত্তরায়ণ কমপ্লেক্সে রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানে ১৯২৫ সালে তাঁর জন্মদিনে পঞ্চবট অর্থাৎ অশ্বত্থ, বট, বেল, অশোক এবং আমলকী এই পাঁচটি বৃক্ষ রোপণ করেছিলেন। দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী জায়গাটি অবহেলিতই ছিল। শতবর্ষ পর বিশ্বভারতীর বর্তমান উপাচার্য প্রবীর কুমার ঘোষের উদ্যোগে এই স্থানকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। এবার থেকে পর্যটকরা এই স্থান দর্শন করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ