Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চসায়র ও বেহালা: শহরে ভোট মিটতেই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি-তৃণমূলের

ভোট পরবর্তী হিংসাকে ঘিরে উত্তপ্ত হল পঞ্চয়াসর ও বেহালা। তৃণমূল ও বিজেপি দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে।

পঞ্চসায়র ও বেহালা: শহরে ভোট মিটতেই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি-তৃণমূলের
  • ১ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসাকে ঘিরে উত্তপ্ত হল পঞ্চয়াসর ও বেহালা। তৃণমূল ও বিজেপি দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। উভয়েরই দাবি, তাদের সমর্থকদের মারধর ও বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে। উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বেহালার ঘটনায় অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা কেস রুজু করে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চসায়রে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, ভোট মিটতেই তাদের দলের কর্মী আকশের বাড়িতে হামলা চালায় বিজেপি সমর্থকরা। তাঁর বাড়িতে থাকা জিনিসপত্র ভাঙচুর চালানো হয়। গেরুয়া পার্টির লোকজন ব্যাপক মারধর করে আকাশকে। একইসঙ্গে তৃণমূলের ওই এলাকার অন্যান্য কর্মী ও সমর্থককেও বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, তাদের জনা দশেক কর্মী আহত হয়েছেন। তাঁদের মাথা, হাত, ঘাড় সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। অন্যদিকে, বিজেপির দাবি, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ তাঁদের কর্মী শান্তনু সরকারের উপর হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। এই ব্যক্তি বিজেপির এজেন্ট হিসাবে বুথে বসেছিলেন। তাঁর পরিবারের দাবি, স্থানীয় এক দুষ্কৃতী শান্তনুবাবুর উপর হামলা চালিয়েছে। দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অন্যদিকে, পর্ণশ্রীতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার অঞ্জন দাসকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন অঞ্জনের সঙ্গীরাও। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। অঞ্জনবাবু পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁর উপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বিজেপির লোকজন সংখ্যায় ছিল জনা কুড়ি। তারা আচমকা তাঁকে ঘিরে ধরে মারতে শুরু করে। তাদের হাতে ছিল ছুরি, লোহার রড সহ বিভিন্ন সামগ্রী। অঞ্জনবাবুর সঙ্গে থাকা সঙ্গীরা তাঁকে বাচাতে গেলে আক্রান্ত হন। প্রাক্তন কাউন্সিলারের দাবি, তাঁকে খুনের চেষ্টা করা হয়। তার ভিত্তিতে পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। 
অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে  আরএসএস কর্মী প্রসেনজিৎ ব্রহ্ম ও তাঁর ভাই অভিজিৎ ব্রহ্মকে মারধরের অভিযোগ উঠেছে। তাঁদের পরিবারের দাবি, দুই ভাই’ই আরএসএসের সক্রিয় কর্মী। মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হলে মাথা ফেটে যায়। ভাঙচুর করা হয় ঘরের সামগ্রী। পরিবারের তরফে থানায় অভিযোগ করা হলে পুলিশ মামলা রুজু করে দু’জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ