Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বেসরকারিকরণের পক্ষে মত পানাগারিয়ার

চলতি আর্থিক পরিস্থিতিতে ঢালাও বেসরকারিকরণের উপর জোর দিলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া।

বেসরকারিকরণের পক্ষে মত পানাগারিয়ার
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি আর্থিক পরিস্থিতিতে ঢালাও বেসরকারিকরণের উপর জোর দিলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। সোমবার তিনি বলেছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সরকারি ব্যাংকের বিলগ্নিকরণ নীতি ফের চালু করা উচিত। কারণ, এই কর্মসূচি ভারতের আর্থিক সংস্কার পথের অবিচ্ছেদ্য অংশ। শুধু তা-ই নয়, বর্তমান পরিস্থিতিতে বিলগ্নিকরণ প্রক্রিয়াকে গতি দিতে একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বেসরকারিকরণ মন্ত্রক তৈরির পক্ষেও সওয়াল করেছেন তিনি। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পানাগারিয়া বলেছেন, পশ্চিম এশিয়ায় সংকট, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। সেজন্যই বেসরকারিকরণের পথ থেকে সরলে চলবে না। ২০৪৭ সালের ঘোষিত লক্ষ্যের অঙ্গ হল অর্থনীতির আধুনিকীকরণ। নীতি আয়োগের বেসরকারিকরণ কর্মসূচি চালু হয় ২০১৬ সালে। সেটাও তৎকালীন ভাইস চেয়ারম্যান পানাগারিয়ার নেতৃত্বেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ