Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিশ্বে নাক কাটা গেল পাকিস্তানের, রাফাল ধ্বংস হওয়ার দাবি ওড়াল দাসো

অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতীয় যুদ্ধবিমান রাফাল ধ্বংস করেছে। কিন্তু ফের একবারে বিশ্ব দরবারে প্রমাণিত হল পাকিস্তানের মিথ্যা।

বিশ্বে নাক কাটা গেল পাকিস্তানের, রাফাল ধ্বংস হওয়ার দাবি ওড়াল দাসো
  • ১৫ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতীয় যুদ্ধবিমান রাফাল ধ্বংস করেছে। কিন্তু ফের একবারে বিশ্ব দরবারে প্রমাণিত হল পাকিস্তানের মিথ্যা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান এবং সিইও এরিক ট্র্যাপিয়ার জানালেন, পাকিস্তানের তরফে ভারতের ৩ টি রাফাল যুদ্ধবিমান ভূপতিত করার যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ভারত এ বিষয়ে কোনও তথ্য দেয়নি। 

Advertisement

এই সাক্ষাৎকারে এরিক রাফাল যুদ্ধবিমানের ক্ষমতা সম্পর্কে খোলাখুলি ভাবে নিজের বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, “রাফাল বিশ্বের সেরা বহুমুখী যুদ্ধবিমানগুলির মধ্যে একটি। এটি এফ-৩৫ এবং সমস্ত চিনা বিমানের চেয়ে ভালো।” তবে তিনি বলেন, “এই বিমানটি আমেরিকান এফ-২২-এর মতো বিমানের তুলনায় দুর্বল,কিন্তু যদি এমন একটি যুদ্ধবিমানকে বেছে নিতে হয়, যেটি আকাশ যুদ্ধ, আকাশ থেকে মাটিতে, এমনকি নৌবাহিনীর বিমানবাহী রণতরীতেও কাজ করতে পারে, তাহলে রাফালই সেরা বিকল্প।”

অন্যদিকে, পাকিস্তানের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “কোনও যুদ্ধবিমানের লক্ষ্য জিরো ড্যামেজ হওয়া নয়। বরং টার্গেটে হানা দিয়ে লক্ষ্য পূরণ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষেরও বহু বিমান ধ্বংস হয়েছিল। তার মানে এই নয় যে তারা যুদ্ধে হেরে গিয়েছিল। অপারেশন সিন্দুরে যদি ভারতের কোনও বিমান নষ্টও হয়, তবুও আসল প্রশ্ন হল প্রত্যাঘাতের উদ্দেশ্য সফল হয়েছে কিনা।”

Advertisement
সম্পর্কিত সংবাদ