Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের হয়ে ট্রাম্পকে হত্যার ছক, দোষী সাব্যস্ত হল পাকিস্তানি যুবক

ইরানের হয়ে ডোনাল্ড ট্রাম্প সহ বহু মার্কিন নেতাকে খুনের ষড়যন্ত্র। এমনই অভিযোগ উঠেছিল আসিফ রাজা মার্চেন্টের বিরুদ্ধে। শুক্রবার ওই পাকিস্তানি যুবককে দোষী সাব্যস্ত করল ব্রুকলিনের একটি আদালত।

ইরানের হয়ে ট্রাম্পকে হত্যার ছক, দোষী সাব্যস্ত হল পাকিস্তানি যুবক
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ইরানের হয়ে ডোনাল্ড ট্রাম্প সহ বহু মার্কিন নেতাকে খুনের ষড়যন্ত্র। এমনই অভিযোগ উঠেছিল আসিফ রাজা মার্চেন্টের বিরুদ্ধে। শুক্রবার ওই পাকিস্তানি যুবককে দোষী সাব্যস্ত করল ব্রুকলিনের একটি আদালত। আসিফের বিরুদ্ধে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেলন পামেলা বন্ডি জানান, ট্রাম্পকে হত্যা করতে আমেরিকায় এসেছিল আসিফ। ইতিমধ্যে এবিষয়ে বিবৃতি দিয়েছে আমেরিকার ন্যায়বিচার বিভাগ। তারা জানিয়েছে, আসিফ ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। একাধিক মার্কিন নেতাকে খতম করার দায়িত্ব দিয়ে তাকে আমেরিকায় পাঠিয়েছিল আইআরজিসি।তার নিশানায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাষ্ট্রসংঘে আমেরিকার দূত নিকি হ্যালি। ২০২০ সালের জানুয়ারি মাসে মার্কিন হামলায় প্রাণ হারান ইরানের কুর্দস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানি। তার বদলা নেওয়ার লক্ষ্যেই এই ষড়যন্ত্র। 

Advertisement

জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিলে আমেরিকায় পৌঁছনোর পর কয়েকজন সুপারি কিলারের সঙ্গে দেখা করে সে। তাদের অগ্রিম হিসাবে ৫ হাজার মার্কিন ডলার দেয়। এই কাজ করতে গিয়ে মার্কিন গোয়েন্দাদের পাতা ফাঁদে পা দেয় আসিফ। যে ভাড়াটে খুনিদের সে টাকা দিয়েছিল, তাঁরা ছিলেন গোয়েন্দা অফিসার। ফলে হাতেনাতে ধরা পড়ে যায় সে। ২০২৪ সালের জুলাই মাসে আসিফকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে বন্ডি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করতে আমেরিকায় এসেছিল ওই যুবক।’ একই কথা বলেছেন এফবিআই’এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনচার্জ জেমস বার্নাকলও। ২০২৩ সালে প্রথমবার আমেরিকা গিয়েছিল আসিফ। উদ্দেশ্য ছিল, সেখানে আইআরজিসির জন্য নতুন সদস্য রিক্রুট করা। প্রতি মুহূর্তে ইরানে থাকা হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত সে। পরের বছর ফের আমেরিকা এসেছিল সে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ